Showing posts with label শ্রদ্ধাস্পদেষু. Show all posts
Showing posts with label শ্রদ্ধাস্পদেষু. Show all posts

Saturday, May 10, 2025

শ্রদ্ধাস্পদেষু

 শ্রদ্ধাস্পদেষু,

আসাফ উদ্দৌলাহ স্যার

বহুদিন পূর্বে একদিন পত্রিকায় একটি কবিতা দেখে অবাক হয়েছিলাম – মুগ্ধও হয়েছিলাম।কবিতাটি আপনি আপনার মায়ের উদ্দেশ্যে লিখেছিলেন।ভাল লেগেছিল বলে খবরের কাগজ থেকে কবিতাটি কেটে রেখেছিলাম।আজ দীর্ঘদিন পরে আবার সেই পেপার কাটিংটি পেলাম।তাই মনে হলো আপনাকে সেটি হস্তান্তর করি।আপনার ঠিকানা আমার জানা নেই।তবুও কোন একটি সূত্র ধরে আন্দাজের ওপর ভরসা করে আপনার খোঁজে বের হয়েছি।আমি মহাখালী  রোডে থাকি।আমার নাম ফিরোজা বেগম।কর্তার নাম লেঃ কর্নেল অবঃ মোহাম্মদ হারুন,AMC.

আশা করি আপনি কিছু মনে করবেন না।

আপনার কাছে এই কাগজটি পৌঁছাতে পারলেই আমার সার্থকতা। 

ধন্যবাদ।

ফিরোজা বেগম

১০ই মে,২০২৫

শিশু শ্রম -১৯৯৭